বিয়ে করলেন ফারিয়া শাহরিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন ফারিয়া শাহরিন
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



বিয়ে করলেন ফারিয়া শাহরিন

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবেই অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ফারিয়া।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, প্রিয় আপু, দিনের প্রথম সুসংবাদ শুনে ভীষণ খুশি হলাম। অনেক দোয়া ও ভালোবাসা রইল।

পোস্টে একজনের কমেন্টের জবাবে ফারিয়া জানান, ঘরোয়াভাবেই কাবিন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৯   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ