জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা

প্রথম পাতা » খেলাধুলা » জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
আজ শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
এরপর টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এস.এম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২০   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ