পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছাস্বরূপ আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছাস্বরূপ আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
সোমবার, ১০ জুলাই ২০২৩



পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছাস্বরূপ আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক প্রজাতন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্য ১৫০০ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ মৌসুমী আম শুভেচ্ছাস্বরূপ প্রেরণ করেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগুলো ১০ জুলাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার নিকট বাংলাদেশ হাইকমিশন, ইসলমাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গ্রহণ করা হয়।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৪১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ