আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর

প্রথম পাতা » অর্থনীতি » আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর
বুধবার, ১২ জুলাই ২০২৩



আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর

সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম বুধবার (১২ জুলাই) থেকে কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।

সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের থেকে ৪৩ টাকা কম।

এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১১ জুন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৪:৪৩   ৩৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ