রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল
বুধবার, ১২ জুলাই ২০২৩



রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

বুধবার (১২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রতিনিধিদলটি উখিয়া কুতুপালং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলবেন। এ ছাড়াও আন্ডার সেক্রেটারি উজরা জেয়ারসহ আমেরিকার প্রতিনিধিদল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএমও) ইউএনএইচসিআর’সহ আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধিসহ অন্যান্যরা সঙ্গে থাকবেন।

এদিকে পরিদর্শনকালে আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নারী ও শিশুদের মাঝে খাবার সামগ্রী ও ওষুধ বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১২:১৬:৫৭   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ