নতুন ওমরাহ মৌসুম শুরুর বিষয়ে যে ঘোষণা দিল সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন ওমরাহ মৌসুম শুরুর বিষয়ে যে ঘোষণা দিল সৌদি আরব
বুধবার, ১২ জুলাই ২০২৩



নতুন ওমরাহ মৌসুম শুরুর বিষয়ে যে ঘোষণা দিল সৌদি আরব

নতুন করে ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১১ জুলাই) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দেয়। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সৌদি আরব ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য ওমরাহ অনুমতিপত্র দেওয়া শুরু করেছে।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবের নাগরিক, সৌদিতে থাকা প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি আরবের ভিশন-২০২৩ এরও অংশ। ওমরাহপ্রত্যাশী ও সৌদি আরবে ভ্রমণ করতে চান এমন বিদেশিরা যেন সহজেই ওমরাহর অনুমতি পেতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।

এছাড়া তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অনুমতি চাওয়া আবেদনকারীর স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।

উল্লেখ্য, চলতি বছর আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সব প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১২:১১:৫৫   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ