বগুড়ায় জাতির পিতার শাহাদাত বাষির্কী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় জাতির পিতার শাহাদাত বাষির্কী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বুধবার, ১২ জুলাই ২০২৩



বগুড়ায় জাতির পিতার শাহাদাত বাষির্কী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলায় আজ এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় আনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১২ টায় জেলাপ্রশাসকের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে জেলাপ্রশাসক সাইফুল ইসলাম।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেয়া হবে। ১৫ আগস্ট শাহাদাত বার্ষিকীতে “আমাদের চোখে বঙ্গবন্ধু‘ বিষয়ক শিশুদের এক মিনিটের ভিডিও প্রতিযোগিতা প্রদর্শিত হবে। এই প্রতিযোগতায় যারা জেলা পর্যায়ে বিজয়ী হবে তাদের বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেবে।

এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। পরে বগুড়া জিলা স্কুলের অডিটোয়িামে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা, বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বঙ্গবন্ধুও তাঁর শহিদ পরিবারের জন্য দোয়া করা হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, এডিএম আফসানা ইয়াসমিন, সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০০   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ