বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির সমাবেশ : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির সমাবেশ : হানিফ
বুধবার, ১২ জুলাই ২০২৩



বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির সমাবেশ : হানিফ

বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা এসেছেন। তাদের দেখানোর জন্যই বিএনপি আজ সমাবেশ ও শোডাউন করছে। কারণ, বিএনপির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিদেশিরাই তাদের একমাত্র ভরসা। যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

তিনি বলেন, আমরা কোনো বিদেশিদের কাছে ধরনা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব যে, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তারা কী করেছিল আর আমরা এখন কী করেছি। আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই খালেদা জিয়ার আমলে কীভাবে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির সব অপকর্ম জনগণের কাছে তুলে ধরা হবে।

এর আগে, দুপুর তিনটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৭   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ