মেক্সিকো সিটিতে আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকো সিটিতে আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত
রবিবার, ১৬ জুলাই ২০২৩



মেক্সিকো সিটিতে আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

মেক্সিকোতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জিটিআইসিসি) সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৫ জুলাই) মেক্সিকোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

রাষ্ট্রদূতদ্বয় তাদের বক্তব্যে বাঙালি জাতির সংস্কৃতির চিন্তা-চেতনা-মনন ও দর্শনে রবীন্দ্র-নজরুলের লিখনীর অবদান তুলে ধরেন। রবীন্দ্র-নজরুলকে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উল্লেখ করে ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের লিখনীর প্রভাব তুলে ধরেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল মেক্সিকান শিল্পী কানাই ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী অর্জুনের যুগলবন্দি পরিবেশনা। সঙ্গে ছিল রবীন্দ্র এবং নজরুল সঙ্গীতের সঙ্গে মেক্সিকান নৃত্যশিল্পী আর্নেস্ট দেলা তেজা এবং ভেরনিকার নৃত্য উপস্থাপনা।

টিআইসিসির পরিচালক রাজ ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুর বাংলা ও স্প্যানিশ ভাষায় রবীন্দ্রও নজরুলের কবিতা আবৃত্তি, এবং সেইসঙ্গে বাংলাদেশের শিল্পী তানহা তাবাসসুম ও রাইসা আহমেদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলামের রবীন্দ্র ও নজরুল সঙ্গীত উপস্থাপনা এক চমৎকার আবহ সৃষ্টি করে। বাংলাদেশ ও ভারতের প্রায় ১৫০ জন দর্শক শ্রোতা ও স্থানীয় অতিথিরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ ও ভারতের মুখরোচক খাবার পরিবেশন এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৪   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ