মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ

মালয়েশিয়ার মেলাকা প্রদেশে বৈধ রোড ট্যাক্স ও বিমা (ইনস্যুরেন্স) না থাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে মেলাকা সড়ক পরিবহন বিভাগের পরিচালক সিতি জারিনা মোহা ইউসপ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, মেলাকা প্রদেশে গত ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ৫৯৭টি যানবাহন তল্লাশি করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

অভিযান চলাকালীন গত ২০ জানুয়ারি বুকিত রামবাই এলাকায় তল্লাশি চৌকিতে ৪০ বছর বয়সি ওই বাংলাদেশিকে আটক করা হয়।

সড়ক পরিবহন বিভাগ জানায়, ওই বাংলাদেশির কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেও তার ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্স ও বিমা সুরক্ষার মেয়াদ উত্তীর্ণ ছিল। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৬৪(১) ধারা অনুযায়ী গাড়িটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

পরিচালক সিতি জারিনা জানান, এই অভিযানে এখন পর্যন্ত মোট ১৭টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

সড়ক পরিবহন বিভাগের তথ্যমতে, চলতি অভিযানে সবচেয়ে বেশি অপরাধ রেকর্ড করা হয়েছে রোড ট্যাক্স ও বিমার মেয়াদ শেষ হওয়া সংক্রান্ত (৭৬টি মামলা)। এছাড়া লাইসেন্সবিহীন বিদেশি চালক এবং অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দায়েও বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৯   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ