সিডনিতে অনুষ্ঠিত হলো বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিডনিতে অনুষ্ঠিত হলো বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার
সোমবার, ১৭ জুলাই ২০২৩



সিডনিতে অনুষ্ঠিত হলো বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার

ক্যানবেরা, ১৭ জুলাই ২০২৩: বৈধপথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১৪ জুলাই বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মমতা বি চৌধুরী।

এসময় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোঃ সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভোলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহবান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সেমিনারে উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের মাধ্যমে তাঁরা নিজেরা ও দেশ উপকৃত হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে ২০১৯ সাল হতে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ওপর সরাসরি নগদ প্রণোদনা প্রদান করছে। বর্তমানে ২.৫% হারে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে।

প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪৫   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ