ক্রিমিয়া সেতুতে ফের বিস্ফোরণ, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্রিমিয়া সেতুতে ফের বিস্ফোরণ, নিহত ২
সোমবার, ১৭ জুলাই ২০২৩



ক্রিমিয়া সেতুতে ফের বিস্ফোরণ, নিহত ২

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (১৭ জুলাই) ভোরে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সড়কপথে সংযোগকারী এই সেতুতে দুটি বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত দু’জন মারা গেছেন। খবর আল জাজিরার।

ক্রিমিয়া সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে। যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে।

সোমবার ভোর ৩টার দিকে কৌশলগত মূল সেতুটিতে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিট এবং ৩টা ২০ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মস্কোর নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিনভ বলেন, সেতুর ১৪৫ নম্বর পিলারের কাছে ওই বিস্ফোণের ঘটনার পর সেতু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সেতুতে একটি প্রাইভেট কারে ওই বিস্ফোণের ঘটনা ঘটে। এতে আরোহী এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের একটি মেয়ে গুরুতর আহত হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে বিস্ফোরণের ঘটনা হয়। ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনীয় বাহিনী ওই হামলা চালিয়েছে।

এদিকে ক্রিমিয়া সেতুতে ‘হামলার’ জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে সহায়তাকারী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

তিনি বলেন, আজকে ক্রিমিয়া সেতুতে কিয়েভ সরকার হামলা করেছে। এই সরকার সন্ত্রাসবাদী এবং আন্তর্জাতিক অপরাধ গোষ্ঠীর সমস্ত বৈশিষ্ট্য দেশটির রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একটি সন্ত্রাসী রাষ্ট্র কাঠামোর দায়িত্বে রয়েছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ