রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে
সোমবার, ১৭ জুলাই ২০২৩



রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে

দেশের ইতিহাসে প্রথমবারের মত কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে। সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের একপর্যায়ে তার কাছে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি এ উপহার হস্তান্তর করেন।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, তাঁতশিল্পীদের তৈরি করা ‘কলাবতী শাড়ি’ এবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে হয়েছে৷ বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এ শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এ শাড়ি ছাড়াও পার্বত্য এলাকায় বাস উপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৬   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ