ডেঙ্গুতে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৮৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গুতে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৮৯
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩



ডেঙ্গুতে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৮৯

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এই ২৪ ঘণ্টায় ১৫৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৩৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৭৭০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন। ঢাকায় ১১ হাজার ২৬৩ এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫৬   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ