চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩



চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

চীনের দক্ষিণ উপকূলে শক্তিশালী টাইফুন তালিম আঘাত হেনেছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। চলতি বছর এটি চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানডং প্রদেশে টাইফুন আঘাত হানে। এর ফলে উপকূলের প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শক্তিশালী এই ঝড়ের কারণে শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়।

চীনের আবহাওয়া প্রশাসন বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে। এ ছাড়া এই টাইফুনের জেরে ২০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪৮   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ