আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথের উদ্বোধন
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথের উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম-আখাউড়া সেকশনে নবনির্মিত ডাবল লাইন রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় ৭২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাকসের আয়োজনে এবং রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নবনির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচল উপলক্ষে লাকসাম রেলওয়ে জংশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে উদ্বোধনী ট্রেনটি আখাউড়া জংশনের উদ্দেশে ছেড়ে যায়।

জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে এক সময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারত। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩:০০:৪০   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ