বসুরহাটে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বসুরহাটে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
রবিবার, ২৩ জুলাই ২০২৩



বসুরহাটে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নব-আধুনিকায়নকৃত বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, বসুরহাট পৌরসভা আলোকিত করার লক্ষ্য নিয়ে কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বাসস্ট্যান্ডকে আড়াই কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ