রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক
রবিবার, ২৩ জুলাই ২০২৩



রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক

ঢাকা, ২৩ জুলাই ২০২৩ : একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি। চৌষট্টি হাজার একর জমিতে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোন কর্তৃপক্ষ বৃক্ষরোপণের বিষয়ে নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি।

রেলের যাত্রী সংখ্যা বৃদ্ধির বিষয় বিবেচনায় বাংলাদেশ রেলওয়েতে ডাবল-ডেকার কোচ সংযুক্তকরণের জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি। এছাড়া, চট্টগামে অবস্থিত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব ও রেলওয়ে যাদুঘর যথাযথভাবে সংরক্ষণের জন্য পুনরায় সুপারিশ করে স্থায়ী কমিটি।

বৈঠকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি স্টেশনে শীঘ্রই ট্রেন থামবে বলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৭   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ