বাংলার মানুষ ২০০৮ সালে বিএনপিকে যে স্যাংশন দিয়েছে তা আর প্রত্যাহার হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলার মানুষ ২০০৮ সালে বিএনপিকে যে স্যাংশন দিয়েছে তা আর প্রত্যাহার হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



বাংলার মানুষ ২০০৮ সালে বিএনপিকে যে স্যাংশন দিয়েছে তা আর প্রত্যাহার হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলার মানুষ ২০০৮ সালে বিএনপিকে স্যাংশন দিয়েছে, এ স্যাংশন আর প্রত্যাহার হবে না।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।
‘ডিজিটাল বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৫৩তম জন্মদিন এবং ২ আগস্ট রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশ’ উপলক্ষে রংপুরের পীরগঞ্জে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘পত্রিকায় দেখেছি বিএনপিওয়ালারা যাচ্ছে কূটনৈতিক মহলে, আমেরিকায় দেন দরবার করছে, কখন স্যাংশন আসবে, কখন স্যাংশন আসবে। ইউরোপীয় ইউনিয়ন আসে। বিএনপি বলে বাংলাদেশ শেষ, শেখ হাসিনার সরকার শেষ। এই আমেরিকা আসতেছে, ইউরোপ আসতেছে।’
তিনি বলেন, কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রদূত আমার সাথে দেখা করতে এসেছিলেন। অনেক সাংবাদিক এসেছিল। আমি বললাম তুমি ইম্পরট্যান্ট ব্যক্তি। তোমরা আমেরিকা যা বলো বাংলাদেশে তা হয়ে যায়। পিটার হাস বলল, না না এসব কিছু না। বাংলাদেশের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শেখ হাসিনা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। স্পিকার একজন ডায়নামিক মানুষ।
প্রতিমন্ত্রী প্রশ্ন করেন, তাহলে আর কিছু বাকি থাকে? দেখলাম বিএনপিওয়ালারা আর বাংলাদেশে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়নের স্যাংশনের কথা বলে না।
তিনি বলেন, আজকে পত্রিকায় দেখলাম তারা নিজেরাই স্যাংশন দেয়া শুরু করেছে। সরকারি কর্মকর্তাদের নামের তালিকা তৈরি করছে।
তিনি বলেন, গত ১৯ জুলাই দিনাজপুরে রিজভী আহমেদ বলেছিলেন, খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করছে। আমার বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে। এখন আর আমেরিকা ইউরোপের স্যাংশন দেয় না। এখন বলছে- এটার দরকার নাই। আমরাই স্যাংশন দিব।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ বদলে গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ। সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ। রংপুরে মঙ্গা ছিল, এখন আর মঙ্গা নেই। এই বদলে যাওয়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, রংপুরে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা, চিকিৎসা সবকিছুতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যা দিয়েছেন তাতে আমরা খুশি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা বহুমুখী সেতু নির্মাণ করেছিলেন। সেটা ছিল সড়ক সেতু গাড়ি চলাচলের জন্য। প্রধানমন্ত্রী সেতুতে রেল, বিদ্যুৎ, গ্যাস যুক্ত করেছেন, উত্তরাঞ্চলের মানুষদের গ্যাস দেয়ার জন্য। কিন্তু খালেদা জিয়া ২০০১ সালের পরে বগুড়া পর্যন্ত গ্যাস দেয়ার পরে এদিকে গ্যাস বন্ধ করে দিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস লাইন বসিয়েছেন। ইতোমধ্যে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সংযোগ চলে এসেছে। আর কি বাকি আছে? রেল, বিমান যোগাযোগ চালু করেছেন, চিলমারী বন্দর চালু করেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৫   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ