রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রবিবার, ৩০ জুলাই ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে মোহামদ সেলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:১১:০৫   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ