কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত
রবিবার, ৩০ জুলাই ২০২৩



কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত

কানাডায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছেন। বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় গত শুক্রবার (২৮ জুলাই) রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ক্যালগ্যারি থেকে অন্তত ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি পাহাড়ে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি। বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন। সবাই মারা গেছেন।

এদিকে, বিমানটি কীভাবে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:২১:০৮   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ