মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগে মিলল এক কেজি আইস

কক্সবাজারের উখিয়ায় মাদককারবারির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ জুলাই) রাত ১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া নামক স্থান থেকে ওই আইস জব্দ করা হয়।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এক বার্তায় তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ক্রিস্টাল মেথ বা আইস নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিজিবির টহলদল উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

রাত ১টার দিকে কয়েকজনকে সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ অবস্থায় মাদককারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে বিজিবি টহলদল তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৫০   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ