শোকাবহ আগস্ট: মাগুরায় আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

প্রথম পাতা » খুলনা » শোকাবহ আগস্ট: মাগুরায় আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



শোকাবহ আগস্ট: মাগুরায় আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

জেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম দিনে আজ মঙ্গলবার নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে শহরের জামরুলতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের স্মরণে কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীগীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:০৪   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ