সীমান্ত হাটের জায়গা পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত হাটের জায়গা পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
বুধবার, ২ আগস্ট ২০২৩



সীমান্ত হাটের জায়গা পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলে ভোলাহাট উপজেলার হোসেনভিটা গ্রাম সংলগ্ন বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯/৩ এস পিলারের কাছে হাটের জায়গা পরিদর্শন করেন তিনি।

পরে প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এই তথ্য নিশ্চিত করেছেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

পরিদর্শন শেষে ভোলাহাটে দুই দেশের সীমান্ত হাট স্থাপনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

তিনি জানান, প্রাথমিকভাবে পরিদর্শন করলেও দ্রুত দুই দেশের সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, ৫৯ বিজিবির চাঁনশিকারি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. মুখলেস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৪৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খালপাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
‘আনার কলি’ হয়ে আসছেন ফারহান-পায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ইরান যুদ্ধের প্রভাবে গ্যাস সংকটে ভারত
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির
ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে পারল না চীন-রাশিয়া
২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার
সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ