সাতক্ষীরা সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩



সাতক্ষীরা সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১

সাতক্ষীরায় সীমান্ত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দের দাবি করে করেছে বিজিবি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীর কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান সদর উপজেলার কালিয়ানী গ্রামের মো. শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তে সন্দেহ হলে মোস্তাফিজুরকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে আভিযানিক দল তার দেহ তল্লাশি করে ডান পায়ের জুতার ভিতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বারের পাঁচটি টুকরা উদ্ধার করে।

শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা বলে বিজিবি এজাহারে উল্লেখ করেছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ