ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার
রবিবার, ৬ আগস্ট ২০২৩



ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসে তল্লাসি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. সাকিল (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাকিল কুমিল্লার শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার সাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪২   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ