জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী ছিলেন বঙ্গমাতা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী ছিলেন বঙ্গমাতা : সংস্কৃতি প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী ছিলেন বঙ্গমাতা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও সুযোগ্য সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী।
আজ প্রতিমন্ত্রী রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সময় নেপথ্যে থেকে নেতৃত্বদান এবং স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী এবং বিচক্ষণ পরামর্শক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জীবনী নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ প্রদর্শনের মধ্য দিয়ে তিন পর্বে বিভক্ত আয়োজন শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৬   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ