রোনালদোর গোলে প্রথমবারের মতো আরব কাপের ফাইনালে আল নাসর

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোর গোলে প্রথমবারের মতো আরব কাপের ফাইনালে আল নাসর
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



রোনালদোর গোলে প্রথমবারের মতো আরব কাপের ফাইনালে আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে খেলবে ক্লাবটি। বুধবার (৯ আগস্ট) রাতে সেমিফাইনালের লড়াইয়ে আল শর্তাকে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর দল।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রোনালদোর দল। ম্যাচে ৭ মিনিটে রোনালদোর শটে লিড নিতে পারতো আল নাসর। তবে সিআর সেভেনের সেই শট বারপোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর রোনালদো ও মানের একের পর এক আক্রমণ অস্থির করে তোলে শর্তার রক্ষণভাগ।

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াদের ক্লাবটি। তবে গোলের দেখা যেন মিলছিলই না।

৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনালদো।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টিতে পাওয়া গোলটিই আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে তুলে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৮:০৭   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ