ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তুয়ালে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের শহর তুয়াল। শহরটি কেই দ্বীপপুঞ্জে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে থাকায় ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২:৩০:১৭   ৫৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ