অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগে থেকেই অধিনায়কত্ব পালন করছেন, এবার ওয়ানডেতে লাল-সবুজের নেতৃত্বভার পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রহস্যময় ইনজুরি ও নানান নাটকীয়তার পর তামিম ইকবাল সরে দাঁড়ানোয় সাকিবকে আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। যদিও দেশসেরা এই ক্রিকেটার ছাড়াও ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা বিবেচনায় সাকিবেই আস্থা রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

২০২০ সালে মাশরাফী বিন মুর্তজা সরে দাঁড়ানোর পর তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তামিমের অধীনেই ওয়ানডে সুপার লিগে দাপট দেখিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে টাইগাররা। তবে রহস্যময় চোটের কারণে সাম্প্রতিক সিরিজগুলোতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম। এরই মধ্যে গেল মাসে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ২৮ ঘণ্টা পর ক্রিকেটে ফেরার কথা জানান তামিম।

এ সময় ক্রিকেট থেকে মাস দেড়েকের ছুটিও নেন তামিম। ধারণা করা হচ্ছে, চোটের কারণে এশিয়া কাপে খেলা হবে না তামিমের। আর আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও তার (তামিম) খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বিসিবির সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম।

এদিকে এক দিনের ক্রিকেটে ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ২৩ ম্যাচে জিতেছে লাল-সবুজেরা। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। এবার আরও একটি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২১:০০   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ