ভারতকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



ভারতকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

টানা দুই ম্যাচ হারলেও পরের দুই টি-টোয়েন্টিতে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে আর জিততে পারল না সফরকারীরা। ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ তুলে ভারত। জবাবে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় উইন্ডিজ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি ভারতের। জয়সওয়াল ৫ ও গিল ৯ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা মিলে রানের চাকা সচল রাখেন। ৩০ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। ১৮ বলে ২৭ রানে ফেরেন তিলক। পরে স্যামসন ১৩ ও অধিনায়ক পান্ডিয়াকে ফেরেন ১৪ রানে।

অন্যদিকে ৩৮ বলে হাফ-সেঞ্চুরি নেওয়া সূর্যকুমার থামেন ব্যক্তিগত ৬১ রানে। শেষদিকে অক্ষর প্যাটেলের ১৩, আর্শদীপ সিংয়ের ৮ ও মুকেশ কুমার ৪ রান করেন।

জবাবে নেমে ১০ রানে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার কাইল মায়ার্স। তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি দলকে। দ্বিতীয় উইকেট জুটিতে ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান মিলে গড়েন ৭২ বলে ১০৭ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ১টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৪৭ রানে আউট হন পুরান।

এরপর শাই হোপকে নিয়ে ২৮ বলে অবিচ্ছিন্ন ৫২ রান যোগ করে ২ ওভার বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কিং। ১টি করে চার-ছক্কায় ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন হোপ। ৫টি চার ও ৬টি ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৮৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন কিং। ম্যাচ সেরা হন স্বাগতিক শেফার্ড। সিরিজ সেরা একই দলের হন পুরান।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৮   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ