মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



মাগুরায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জেলায় আজ সোমবার বেলা ১১টায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নোমানী ময়দানে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা খাদ্য কর্মকর্তা মনতোষ মজুমদার। অনুষ্ঠানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৪৭ জনের মাঝে পণ্য বিক্রয়ের মাধমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরার ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৪টি উপজেলার ৩৬টি ইউনিয়নে মোট ১ লাখ ১০ হাজার ৪৬৬ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য ভর্তুকি মূল্যে বিক্রিয় করা হচ্ছে। টিসিবি’র স্মার্ট কার্ড জন্য কার্ডধারীদের তথ্য সংরক্ষণ এবং হাল নাগাদের কাজ চলছে। মাগুরা পৌর সভার ৯টি ওয়ার্ডে ১৬ হাজার ৪৬৬ জন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩২ হাজার জন, শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২০ হাজার জন, শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ২০ হাজার জন এবং মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২২ হাজার জন কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। এ লক্ষে মাগুরা পৌরসভায় ১১ জন এবং জেলার চার উপজেলায় ১৫ জনসহ মোট ২৬ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১২   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ