‘ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নীতিমালা হচ্ছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নীতিমালা হচ্ছে’
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



‘ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নীতিমালা হচ্ছে’

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, আগামী সোমবার (২১ আগস্ট) কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে গত ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সামনে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।

এ নীতিমালা অনুসারে অধিকাংশ জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে। যদি কোনো জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা না হয়ে থাকে, তাদের জরুরি ভিত্তিতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সচিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:১১   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ