ফেনীতে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



ফেনীতে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা

অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে জেলার দাগনভূঞার মোল্লাঘাটায় মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উক্ত আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন। এসময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।
বিএসটিআই এই ফিল্ড অফিসার জানান, ওই প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স (সার্টিফিকেট মার্কস) গ্রহণ না করে কয়েল উৎপাদন করছিল। একইসাথে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল বিক্রয় ও বিপণন করছে। এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪২   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ