জাতীয় শোক দিবসে বরগুনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় শোক দিবসে বরগুনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



জাতীয় শোক দিবসে বরগুনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের অংশ হিসেবে জেলার আমতলীতে বৃহস্পতিবার আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আমতলী ঈদগাহ মাঠে বেলা তিনটায় আলোচনা, দোয়া মাহফিল শেষে গণভোজ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবীর, আমতলীর উপজেলা চেয়ারম্যান এড. এম এ কাদের মিয়া প্রমুখ।
গত ১৫ আগস্ট থেকে আমতলী উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে দৈনিক দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৪   ৩৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ