চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল কোস্টগার্ড

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ।স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দীনে তল্লাশি করে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এমনটা দাবি করেন কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উপিস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন
বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
একদিনেই আসছে ৬১ হাজার টন ডিজেল
চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ