সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোক দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোক দিবস পালিত
রবিবার, ২০ আগস্ট ২০২৩



সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোক দিবস পালিত

সিদ্ধিরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রে: জি- বি-১৭৫৩) গোদনাইল মেঘনা ডিপো শাখা। রবিবার (২০ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান সিরাজ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান (বিএসসি)।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, কেন্দ্রীয় ছাত্রলীগের কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক পরশ, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মতিন মুন্সী, নারায়ণগঞ্জ জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক আসমা মাহবুব, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মনি, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদ, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি ও গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, কোষাধক্ষ্য সাইফুদ্দীন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহসীন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখার কার্যকরী সভাপতি আ.ন.ম শাহীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ফতুল্লা মেঘনা ডিপো শাখার সভাপতি বাচ্চু মিয়া, কার্যকরী সভাপতি ইকবাল চৌধুরী, যমুনা ডিপো শাখার সহ সাধারণ সম্পাদক পলাশ, ছাত্রলীগ নেতা সাগর, শাহেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫২   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ