রূপগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
রবিবার, ২০ আগস্ট ২০২৩



রূপগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ আগষ্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক এমপি টেলিকনফারেন্সে এ ভবনের উদ্বোধন করেন।

রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে ২ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৫০৩ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ আমানউল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দীন,বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুস সাত্তার প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নারায়ণগঞ্জ এলজিইডি তিন তলা বিশিষ্ট এ কমপ্লেক্স ভবন নির্মাণ করে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৬   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ