বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি পলকের আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি পলকের আহ্বান
রবিবার, ২০ আগস্ট ২০২৩



বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি পলকের আহ্বান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে সফর করতে এবং বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
ভারতে সফররত পলক শনিবার ভারতের ব্যাঙ্গালুরুতে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের ফোরাম জি-২০ সম্মেলন চলাকালে যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি মন্ত্রী পল স্কালির সঙ্গে এক বৈঠককালে এ আহবান জানান।
এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, ক্যাশলেস ইকোনমি, স্টার্টআপ বিনিময়, বিটুবি ম্যাচমেকিং এর মতো দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডের ইন্টেরিয়র অ্যান্ড কিংডম বিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপি-এর সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদেরসহ জি-২০ এবং অতিথি দেশসমূহের প্রতিনিধিদের সাথে পৃথক সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৬   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ