আইইটি মাদ্রাজ ও চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইইটি মাদ্রাজ ও চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী
সোমবার, ২১ আগস্ট ২০২৩



আইইটি মাদ্রাজ ও চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বিকেলে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ এর রিসার্চ পার্ক পরিদর্শন করেন।
আইআইটিএম এর সিইও ডা. এম জে শঙ্কর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবর্তক ডা. গৌরব রায়না, এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তারা ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক শেখার পদ্ধতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এ পদ্ধতি ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করেন।
আইসিটি প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তি সবসময় আমাদের সামাজিক ও জাতীয় জীবনে একটি নতুন মাত্রা নিয়ে এসেছে। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং নিরাপদ করে তুলছে বলে অভিমত ব্যক্ত করেন।
এছাড়াও প্রতিমন্ত্রী চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অব হেলথ সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রেলা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসায় প্রযুক্তির বিপ্লব এবং কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ওষুধের প্রক্রিয়া পরিবর্তন করে তা প্রত্যক্ষ করেন।
চেন্নাই রেলা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক নতুন উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রযুক্তি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন । এসময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা রোগী ব্যবস্থাপনায় উদ্ভাবন, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রতিস্থাপনের ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং বাংলাদেশী হাসপাতাল সমূহের সাথে এ সকল বিষয়ে জ্ঞান আদান-প্রদানের সম্ভাবনা বিষয়ে মতামত বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১১:২৯:২৭   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ