ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

প্রথম পাতা » খুলনা » ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত
সোমবার, ২১ আগস্ট ২০২৩



ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

আহতরা হলেন, একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ওয়াজ মণ্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০), আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫) ও মৃত নিয়ামত মণ্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। এরমধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে সদর হাসপাতালে ও বাকীদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত
স্থানীয়দের বরাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে ইজিবাইকযোগে কাজের জন্য মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন আটজন শ্রমিক। এ সময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন আরও সাতজন। পরে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক, সহকারীসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৩   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যু, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী : আইনমন্ত্রী
শ্যামনগরে চামড়ার ক্রেতা নেই, ফেলে রাখা হয়েছে নদীপাড়ে
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ