চট্টগ্রামে মাদক কারবারিদের নিরাপত্তা দিতেন তারা, অস্ত্রসহ আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মাদক কারবারিদের নিরাপত্তা দিতেন তারা, অস্ত্রসহ আটক
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



চট্টগ্রামে মাদক কারবারিদের নিরাপত্তা দিতেন তারা, অস্ত্রসহ আটক

মাদক কারবারিদের মাদকদ্রব্য বেচাকেনা ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। চট্টগ্রামে অস্ত্রসহ দুজনকে আটকের পর এমন তথ্য পেয়েছে র‍্যাব।

বুধবার (২৩ আগস্ট) কর্ণফুলী উপজেলার বৈরাগী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটককৃতরা হলেন- আনোয়ারা উপজেলার দক্ষিণ গরুয়া পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাবুল ইসলাম (১৯) ও একই এলাকার নবী হোসেনের ছেলে মো. জায়েদ (১৯)।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের এই কর্মকর্তা জানান, মাদক কারবারিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। আইনি ব্যবস্থা নিতে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৭   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ