বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি আ. ফ. ম রুহুল হক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মোঃ হাবিবে মিল্লাত, মোঃ শফিকুল আজম খাঁন, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় শোক দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্ট, ১৯৭৫ সালে তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ,দোয়া ও মোনাজাত করা হয়।

বৈঠকে নির্মীয়মান রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কার্যক্রম করার সুপারিশ করা হয়।

কমিটি কর্তৃক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:১৩   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার
বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : ডা. জাহিদ হোসেন
হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ