প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘নৌকার’ পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘নৌকার’ পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘নৌকার’ পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আবারও পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তবে এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এর আগে বিএনপি-জামায়াত চক্র ২০১৩-২০১৫ সাল পর্যন্ত অগ্নিসন্ত্রাস চালিয়ে পাঁচ শ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা অগ্নিসন্ত্রাস বন্ধ করতে বাধ্য হয়।

তিনি বলেন, দেশবাসী নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। অথচ বিএনপিকে ভোট দিয়ে পেয়েছে লুটপাট, দুর্নীতি ও হত্যা। কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।

এ সময় শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান।

সরকারপ্রধান বলেন, দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না। অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপক ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ