মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টায় স্থানীয় জেলেদের সহায়তায় হাতিয়ার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে দিনমজুরের কাজ করত।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহটি তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হস্তান্তর করবে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টায় হাতিয়ার চর-আতাউর সংলগ্ন মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় ঢেউয়ের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. শাহজাহান (৪০) নামে একজনের তাৎক্ষণিক কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৮   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ