সরিষাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৬টায় উপজেলার ভাটারা ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ঝিনাই নদীতে একটি অজ্ঞাত লাশ ভেসে আসে। লাশটি নদীর কিনারায় ভেসে থাকতে দেখে এলাকাবাসী সরিষাবাড়ী থানা পুলিশ কে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

লাশের হাতের মুঠোয় টাকা দেখে স্থানীয়রা ধারনা করছেন লাশটি কোন জুয়াড়ীর এবং এলাকাবাসীর অজ্ঞাত।

এবিষয়ে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান,আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটি সুরুতহাল শনাক্ত করার পর বাকি বিষয়াদি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫২   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ