ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রোববার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, রোববার দুপুরে থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখি সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন ও ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, আহত অবস্থায় একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ