কুমিল্লার চান্দিনায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লার চান্দিনায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



কুমিল্লার চান্দিনায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জেলার চান্দিনায় উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আজ নগদ অর্থ এবং ডেউটিন বিতরণ করা হযেছে। দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস বাসসকে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চান্দিনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২৪ জনের মধ্যে ডেউটিন ও প্রতি পরিবারকে ছয় হাজার টাকাসহ ১ জন সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তিকেও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপস শীল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২০   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ