শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

শেরপুর জেলার ঝিনাইগাতি থানা পুলিশ সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। পরে তাকে সোমবার (২৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানায়, আটককৃত ব্যক্তি ইয়া নবীর বাড়ি ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলায়। তারা বাবার নাম মৃত সওদাগর। তিনি প্রায় ৫-৬ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করে আসছিল।

তবে ঘোরাঘুরি শেষে অবস্থান করতেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে। সর্বশেষ গত রোববার বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতি থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষ সোমবার বিকেলে তাকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫০   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ