যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

গত এশিয়া কাপে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে টাইগাররা। তবে গতবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আর এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আর এই ফরম্যাটেই বেশ শক্তিশালী বাংলাদেশ। এশিয়া কাপে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পাচ্ছেন না নিয়মিত কিছু মুখ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, এবাদত হোসেন। আর শেষ মুহূর্তে অসুস্থতার (জ্বর) কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার লিটন দাস। বাজে পারফরমেন্সের জন্য দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।

ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ একাদশে দেখা যাবে নতুন কিছু মুখের। ওপেনিংয়ে নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিমের নাম বেশি শোনা যাচ্ছে। তবে বুধবার (৩০ আগস্ট) লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল বিজয়। যিনি ছিলেন না বাংলাদেশের ৩২ জনের প্রাথমিক স্কোয়াডেও। তিনে দেখা যাবে নাজমুল শান্তকে। বেশকিছু সময় ধরেই তিন নম্বর পজিশনে নেমে দারুণ খেলছেন এই ব্যাটার।

এদিকে প্রথম তিন ব্যাটার ডানহাতি হওয়ায় সাকিব হয়তো পাঁচ নম্বরে ব্যাটিং করবেন। ফলে চার নম্বরে দেখা যাবে তাওহীদ হৃদয়কে। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী বাংলাদেশের নির্বাচকসহ অধিনায়ক সাকিবও। ছয় নম্বরে মুশফিকের জায়গাটা অনেকটাই পাকা। আর সাত নম্বরে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। অনেকেই সাত নম্বরে আফিফের নামটা বেশি দেখতে চাইবেন, তবে সাতে খেলার সম্ভাবনা বেশি মিরাজের। একজন বাড়তি স্পিনার খেলানোর কথা মাথায় রেখেই মিরাজকে এগিয়ে রাখছেন অনেকেই। আর শেখ মেহেদী থাকবেন আট নম্বরে।

এবাদত না থাকলেও দলে রয়েছেন বেশকিছু ভালো পেসার। দলে তিন পেসার রাখবেন হাথুরু। যার ফলে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে আক্রমণে থাকবেন হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ হাসান তামিম/এনামুল বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:০০:১৩   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ